Joy Jugantor | online newspaper

ধুনটে অনুমোদনহীন বেকারী কারখানায়

বিএসটিআইয়ের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৯:০৮, ৩০ আগস্ট ২০২৬

বিএসটিআইয়ের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

ধুনটে অনুমোদনহীন বেকারী কারখানায় বিএসটিআইয়ের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার ধুনট উপজেলায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদনের অভিযোগে একটি বেকারী কারখানায় অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে প্রায় ২০০টি ফাটা ডিম জব্দ করে বিনষ্ট করা হয়।শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা প্রশাসন, ধুনট ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।অভিযানে উপজেলার নিমগাছী এলাকার বাবু বাজারে অবস্থিত 'মন স্পেশাল কেক' নামের প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিএসটিআইয়ের লাইসেন্স গ্রহণ না করে কেক উৎপাদন এবং পণ্যের লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে উল্লেখ না করার অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে বিএসটিআই আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে কারখানায় থাকা প্রায় ২০০টি ফাটা ডিম জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় বিনষ্ট করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী।এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম)  শাহানূর হোসেন খান এবং পরিদর্শক (মেট) আসাদুজ্জামান।জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।