Joy Jugantor | online newspaper

বগুড়ায় ড্রেন খননে ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৬, ৩০ আগস্ট ২০২৬

বগুড়ায় ড্রেন খননে ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

বগুড়ায় ড্রেন খননে ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

বগুড়া শহরের সাতমাথা এলাকায় নির্মাণাধীন মাস্টার ড্রেনের খননকাজের সময় মাটির নিচ থেকে ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের বগুড়া জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন এলাকা থেকে এসব গুলি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য শ্রমিকরা খননকাজ করছিলেন। এ সময় ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশে মাটির ভেতরে ধাতব সদৃশ কিছু দেখতে পান এক শ্রমিক। পরে মাটি সরিয়ে সেখানে বেশ কিছু গুলির কার্তুজ পাওয়া যায়।বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে। পরে গণনা করে মোট ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ড্রেন নির্মাণের জন্য মাটি খননের সময় শ্রমিকরা গুলিগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।ওসি বলেন, উদ্ধার হওয়া গুলিগুলো মহান মুক্তিযুদ্ধের সময়ের, নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় বগুড়া সদর থানায় লুট হওয়া গুলির অংশ—তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।তিনি আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।