দুপচাঁচিয়ায় উদয়ন সংঘের সাধারণ সম্পাদক সম্রাটকে সংবর্ধনা প্রদান
উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মোসাব্বির সম্রাট সুনামধন্য বিদ্যাপীঠ দুপচাঁচিয়া দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হওয়ায় সংঘের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় পুরাতন উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংঘের সভাপতি নূর-এ-আলম সরদার নাঈচের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সম্পাদক মাসুদ পারভেজের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক মোসাব্বির সম্রাট।এ সময় উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা হারুনুর রশিদ দেওয়ান, সহসভাপতি শহীদুল ইসলাম, নুরুল ইসলাম বাবু, সহসাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বিপ্লব, বাবলা সরদার ।
সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আলী বাবু, সহসাংগঠনিক সম্পাদক সিমন মোমিন, কোষাধ্যক্ষ বিধান কুমার সাহা টুটুল, সহকোষাধ্যক্ষ রাজীব সরদার, দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী, সহদপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম রবি, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আকাইদ ইসলাম নাহিদ, সহসাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান, ক্রীড়া সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, যুব বিষয়ক সম্পাদক শামীম সরদার, ধর্ম বিষয়ক সম্পাদক নেওয়াজ বাবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ সরদার, আইন বিষয়ক সম্পাদক সরদার তারেক মাহমুদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কার্যকরী সদস্য আতীকুর রহমান খোকন, সাব্বির আহমেদ, পার্থ চৌধুরী, রনি মণ্ডল, মুতাসিম বিল্লাহ শান্ত, সবুজ শেখসহ সংঘের সকল সদস্যবৃন্দ।
