Joy Jugantor | online newspaper

বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির নবনির্বাচিত কমিটির

মিলনমেলা  ও কুশল বিনিময় অনুষ্ঠিত 

প্রকাশিত: ১৯:৪২, ২৯ আগস্ট ২০২৬

মিলনমেলা  ও কুশল বিনিময় অনুষ্ঠিত 

বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির নবনির্বাচিত কমিটির মিলনমেলা  ও কুশল বিনিময় অনুষ্ঠিত 

বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির উদ্যোগে মিলনমেলা, কুশল বিনিময় ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি আজিজার রহমান মিলটন, সাধারণ সম্পাদক বাচ্চু শেখ, সহ সভাপতি অনিন্দিতা হক, সহ সাধারণ সম্পাদক আলীনুর ইসলাম,সহ সাধারণ সম্পাদক নাহিদ হাসান, দপ্তর সম্পাদক রাশেদুন নবী রাজুসহ কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ছাড়াও বিসিক শিল্প নগরীর কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিসিক শিল্প এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।কুশল বিনিময় ও মতবিনিময় সভা শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ, শিল্প মালিক ও ব্যবসায়ীদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নবনির্বাচিত কমিটির নতুন মেয়াদের সফলতা কামনা করেন।