Joy Jugantor | online newspaper

গাবতলীতে কাল বৈশাখীর ঝড়ে দোকানে বটগাছ ভেঙ্গে ঘুমন্ত পান ব্যবসায়ীর মৃত্যু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ২৭ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:৪১, ২৭ এপ্রিল ২০২৬

গাবতলীতে কাল বৈশাখীর ঝড়ে দোকানে বটগাছ ভেঙ্গে ঘুমন্ত পান ব্যবসায়ীর মৃত্যু

গাবতলীতে কাল বৈশাখীর ঝড়ে দোকানে বটগাছ ভেঙ্গে ঘুমন্ত পান ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে মুদি দোকানের উপর বটগাছ ভেঙ্গে উমা চন্দ্র (৫২) নামের এক ঘুমন্ত পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৭এপ্রিল ভোর সাড়ে ৪টায় কালবৈশাখীর ঝড় বয়ে যাওয়ার সময় উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। জানা গেছে, ২৭এপ্রিল ভোর সাড়ে ৪টায় কাল বৈশাখী ঝড় শুরু হয়। এ সময় বগুড়া গাবতলীর চকরাধিকা গ্রামের মৃত কালিদাসের ছেলে উমা চন্দ্র নামের এক ব্যক্তি মুদি দোকানের মধ্যে ঘুমাচ্ছিলেন।

এমন সময় দোকানের পাশে থাকা বড় একটি বটগাছ ভেঙ্গে ওই মুদি দোকানের উপর পড়ে। এতে দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা মুদি দোকানদার উমা চন্দ্র গাছের চাপায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দ্রুত ছুটে যান স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন। তারা বটগাছের নিচে চাপা পড়া উমা চন্দ্রের মরদেহ উদ্ধার করেন। থানার ওসি রাকিব হোসেন বলেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত বটগাছ কেটে ভিকটিমের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।