Joy Jugantor | online newspaper

জয়পুরহাটের ক্ষেতলালে মাদকসেবীর কারাদণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ২৭ এপ্রিল ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলালে মাদকসেবীর কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলালে মাদকসেবীর কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ৪ পিস নেশাজাতীয় টাপেন্টা ট্যাবলেটসহ গোলাম কিবরিয়া (৩৯) নামের এক মাদকসেবীকে আটক করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তাকে সাজা দেন।দণ্ডপ্রাপ্ত গোলাম কিবরিয়া ক্ষেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের ঘুগইল গ্রামের মৃত রস্তম আলীর ছেলে।আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টার দিকে ঘুগইল গ্রামে পুলিশ অভিযান চালায়।

এসময় কিবরিয়ার পরিহিত লুঙ্গির কোচে ৪ পিস নেশাজাতীয় টাপেন্টা ট্যাবলেট পাওয়া যায়। তাকে আটক করে উপজেলা ভূমি অফিসে নেওয়া হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (৫) ধারা অনুযায়ী তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার আব্দুর রউফ।সহকারী কমিশনার আব্দুর রউফ বলেন, মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে এই সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে দুপুরে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।