Joy Jugantor | online newspaper

নড়াইলে ৪ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার ১০

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইলে ৪ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার ১০

নড়াইলে ৪ জন নিহতের ঘটনায় গ্রেপ্তার ১০

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ চারজন নিহতের ঘটনায় ৬৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া।পুলিশ জানায়, দায়ের করা মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ১০ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. তুফান মোল্যা, লাজুক ওরফে সূর্য সিকদার, সদর মোল্যা, জসিম মোল্যা, হালিম ফকির, রনি সিকদার, মুশফিকুর রহমান মোফাজ্জেল, শাকিল শেখ, অলিব ও অচিন্ত টিকাদার।গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্যা গ্রুপ ও খলিল শেখ গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে খলিল গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও ফেরদৌস শেখ ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে প্রতিপক্ষের ওসিকুর শেখ আহত অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।