গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী ইজিবাইকে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কার্ভাডভ্যান চাপায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া ২টার দিকে উপজেলার তালুক মন্দুয়ার এলাকায় শাহানা ফিলিং স্টেশনের সামনে সাদুল্লাপুর-গাইবান্ধা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, ব্যাটারিচালিত ইজিবাইকের চালক ও উপজেলার তরফবাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে আল-আমিন (৪০) এবং গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ন চন্দ্র সাহার ছেলে গৌতম চন্দ্র সাহা (৬৫)।আহত পাঁচজনের মধ্যে গুরুতর ২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও তিনজনকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে ছেড়ে সাদুল্লাপুরগামী যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইকটি ওই এলাকায় পৌঁছালে গাইবান্ধাগামী একটি কার্ভাডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালকসহ দুইজন নিহত ও পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩ঢাকা-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় নিহত ৩সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি ও ইজিবাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
