Joy Jugantor | online newspaper

বগুড়া জেলার শ্রেষ্ঠ ডিএসবি নির্বাচিত কাহালুর জাহিদুল ইসলাম,

পেলেন সম্মাননা স্মারক ও ক্রেস্ট

আবু সাঈদ

প্রকাশিত: ২১:১০, ১২ নভেম্বর ২০২৬

পেলেন সম্মাননা স্মারক ও ক্রেস্ট

বগুড়া জেলার শ্রেষ্ঠ ডিএসবি নির্বাচিত কাহালুর জাহিদুল ইসলাম, পেলেন সম্মাননা স্মারক ও ক্রেস্ট

বগুড়া জেলার শ্রেষ্ঠ ডিএসবি নির্বাচিত কাহালুর জাহিদুল ইসলাম, পেলেন সম্মাননা স্মারক ও ক্রেস্টবগুড়া জেলার শ্রেষ্ঠ ডিএসবি (ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ) হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা স্মারক ও ক্রেস্ট অর্জন করেছেন কাহালুর  জাহিদুল ইসলাম। তাঁর এ গৌরবময় অর্জনে কাহালুতে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বগুড়ায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম জাহিদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।কর্মক্ষেত্রে নিষ্ঠা, পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন এবং পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বগুড়া জেলার শ্রেষ্ঠ ডিএসবি হিসেবে নির্বাচিত করা হয়।জাহিদুল ইসলামের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং কাহালুবাসীর জন্যও গর্ব ও আনন্দের বিষয়। তাঁর এ সম্মাননায় স্থানীয়ভাবে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি তাঁর মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।কাহালুর জাহিদুল ইসলামের এ সাফল্যে অভিনন্দন ও শুভকামনা।