Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দিতে আনসার-ভিডিপির

কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ১২ নভেম্বর ২০২৬

কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

সারিয়াকান্দিতে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার, সারিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুনজুর মোর্শেদ এবং সেকশন কমান্ডার গোলাম মোস্তফা।

এ সময় আনসার-ভিডিপির বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ শেষে সনদ হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের মৌলিক প্রশিক্ষণ তরুণ-তরুণীদের দক্ষতা, শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীলতা বৃদ্ধির পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।