পলাশবাড়ী ইউসিসিএ নির্বাচনে সভাপতি মিজানুর রহমান নিক্সন
পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন বে সরকারি ভাবে নির্বাচিত কঠোর নিরাপত্তা উৎসব মুখব ও শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।৮ টি পদের মধ্যটি ৭ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৭ জন নির্বাচিত হয়।শুধু সভাপতি পদে সমঝোতা না হওয়ায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ৩৩ ভোট পেয়ে বে সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান সরকার নিক্সন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব দলের সদস্য সচিব মো: রাজু মিয়া পেয়েছেন ১৯ ভোট। ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়।নির্বাচনে ৫৪ জন ভোটারের মধ্যে ৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।পলাশবাড়ী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্বাচনে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করেন পলাশবাড়ী থানা পুলিশ।
