Joy Jugantor | online newspaper

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:২৬, ১৯ জানুয়ারি ২০২৬

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে গত বছর দারুণ পারফর্ম করার স্বীকৃতি পেলেন মোস্তাফিজুর রহমান। স্বীকৃত ম্যাচসহ সব ম্যাচের পারফরম্যান্স বিচার করে টি–টুয়েন্টিতে পুরুষদের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকেট–বিষয়ক ওয়েবসাইট উইজডেন। ওয়েবসাইটটির সম্পাদকীয় দলের বেছে নেওয়া বর্ষসেরা এই একাদশে আছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত বছরের শেষ দিকে এই সংস্করণে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বেড়েছে। আর বছরজুড়েই অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন টি–টুয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ। সব ধরনের টি–টুয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিচার করে এই একাদশ গড়া হয়েছে বলে জানানো হয়েছে উইজডেনের ওয়েবসাইটে।উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি–টুয়েন্টি একাদশঅভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।