Joy Jugantor | online newspaper

১১ ছক্কায় নবীর ছেলে ইসাখিলের বিধ্বংসী সেঞ্চুরি,

লড়াকু পুঁজি নোয়াখালীর 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৫, ১৮ জানুয়ারি ২০২৬

লড়াকু পুঁজি নোয়াখালীর 

১১ ছক্কায় নবীর ছেলে ইসাখিলের বিধ্বংসী সেঞ্চুরি, লড়াকু পুঁজি নোয়াখালীর

বিপিএলে থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের। তবে টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৭৩ রানের লড়াকু পুঁজি পেয়েছে। নোয়াখালীর হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিল। দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন তিনিরোববার (১৮ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে নোয়াখালী। ভালো শুরুর আভাস দিলেও দ্রুতই জোড়া উইকেট হারায় দলটি। রহমত আলী ৯ ও জাকের আলী অনিক ৩ রান করে আউট হন।

 ইসাখিলের সেঞ্চুরিতে নোয়াখালীর লড়াকু পুঁজিএরপর ক্রিজে আসা অধিনায়ক হায়দার আলিকে সঙ্গে নিয়ে রংপুরের বোলারদের ওপর চড়াও হন ইসাখিল। মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। ৭০ সেঞ্চুরি তুলে নেন ইসাখিল। বিপিএল ইতিহাসে কোনো আফগান ব্যাটারের প্রথম সেঞ্চুরি এটি। এছাড়া এবারের বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি। প্রথমটি সেঞ্চুরি করেছিলেন রাজশাহী ওয়ারিওর্সের নাজমুল হোসেন শান্ত।তৃতীয় উইকেটে জুটি বেঁধেছেন হাসান ইসাখিল–হায়দার আলীশেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নোয়াখালী। ৪ চার ও ১১ ছক্কায় ৭২ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন ইসাখিল। আর হায়দার ৩ চার ও ১ ছক্কায় ৩২ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।