শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে "ফুটবলকে ভালবাসুন, মাদককে না বলুন" এই প্রতিপাদ্য বিষয়ে প্রবীণ ফুটবল খেলোয়ারদের নিয়ে জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নে ব্যতিক্রমধর্মী শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ-২৫ অনুষ্ঠিত হয়েছে।
ধলাহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধলাহার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের ধানের শীষের কান্ডারী মাসুদ রানা প্রধান।খেলা শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক গোলজার রহমান।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সাবু মাস্টারের সঞ্চালনায় বক্তব্য জেলা কৃষক দলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, ধলাহার ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক বজলুর রশিদ হামিদি প্রমুখ।খেলায় পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ও বগুড়ার গাবতলী সোনালী অতীত ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন। প্রীতি ম্যাচে নির্ধারিত সময়ে ম্যাচটি ১- ১ গোলে ড্র হয়।
