জয়পুরহাটের পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেটটুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাত-৮টায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের বড় নারায়ণপুর গ্রামে অনুষ্ঠিত হয়।টুর্ণামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট জেলাছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল।
এ উপলক্ষে ইলেভেন ষ্টার ক্লাবের আয়োজন অনুষ্ঠিত আলোচনা সভায়সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ শিপন হোসেন। সভায়অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বিশেষ অতিথি পৌর যুবদলের সাবেকসিনিয়র সহ-সভাপতি হারুনর রশীদ সজল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃওয়াসিম মন্ডল ও ক্লাব কমিটির সম্পাদক রুহুল আমীন প্রমুখ।শেষে বল মেরে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।সীমিত ওভারের এ টুর্ণামেন্টে জেলার ৮ টি দল নাম তালিকাভুক্ত করেছে।
