ফেরদৌস জামাল মুকুলকে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল শেরপুর উপজেলা আহ্বায়ক কমিটিতে অন্তভূক্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে ফেরদৌস জামাল মুকুলকে যুগ্ম আহ্বায়ক হিসাবে অর্ন্তভূক্ত করা হয়েছে। সোমবার বিকেলে বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ (নয়ন) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে ফেরদৌস জামাল মুকুলকে যুগ্ম আহ্বায়ক হিসাবে অন্তভূক্ত করা হলো। জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। আগামী দিনে তার নেতৃত্বে দল আরো বেগবান হবে।
