Joy Jugantor | online newspaper

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম

জন্ম বার্ষিকী উপলক্ষ্য আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩২, ১৯ জানুয়ারি ২০২৬

জন্ম বার্ষিকী উপলক্ষ্য আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্য আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 বগুড়ার সারিয়াকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার(১৯ জানুয়ারী) বিকালে পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনির সভাপতিত্বে, আলোচনাসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুল মোমিন পিন্টু, সহসভাপতি লাল মাহমুদ লাল, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শুভ, সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনুসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।