মোকামতলায় জামায়াত আমিরের আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আগামী ২৪জানুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মোকামতলা ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, বগুড়া শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি মোজাহিদুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আছার উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, সোনাতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম প্রমুখএসময় জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার বলেন, আগামী ২৪জানুয়ারি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সফর করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এর অংশ হিসেবে মোকামতলায় এক পথসভায় বক্তব্য রাখবেন। পথসভায় উপস্থিত থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
