উপলক্ষে গতকাল সোমবার বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর বিএনপি-অঙ্গদলের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি বগুড়া-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন।জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. আনিছুর রহমান।
উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টুকুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যরাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম,গ্রাম সরকার বিষয়ক সম্পাদক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: রহিম পিন্টু এবংজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা,মকবুল হোসেন, মফিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুর মোরশেদ, ফিরোজ মন্ডল,সুরাইয়া জেরিন রনি, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সুজন, মিজানুর রহমানমিন্টু, মোর্শেদ লেমন, আকতারুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক মোমিন ওসাগর, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাহিদুল, হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ও তাজুল, বিএনপি নেতা তাজুল ইসলাম লিটনসহ বিএনপি ও অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
