বগুড়ার গাবতলীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
বিএনপির তিন বারের সাবেক প্রধান মন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বগুড়ার গাবতলীতে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের প্রায় ২শতাধিক মহিলা সমন্বয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(১৭ জানুয়ারী) গাবতলী উপজেলার পৌর ওলামা দলের আয়োজনে ও সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি এমপি প্রার্থী মোরশেদ মিল্টন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এমপি প্রার্থীর সহধর্মিণী রওশন আক্তার রিপা, গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সহসাধারণ সম্পাদক আব্দুল গফুর টুকু, রেজাউল করিম রুবেল, পৌর ওলামা দলের সদস্য সচিব ইব্রাহিম হোসেন, পৌর ছাত্র দলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, বিএনপি নেতা মিন্টু, নাবীল, শাহাদত, প্রমুখ। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদাহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
