Joy Jugantor | online newspaper

শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যার চেষ্টা: দুলু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০৭:১৬, ১৪ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যার চেষ্টা: দুলু

শেখ হাসিনার নির্দেশেই হাদিকে হত্যার চেষ্টা: দুলু

শেখ হাসিনার নির্দেশেই ওসমান হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শনিবার বেলা ১১টার দিকে নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘দেশের গণতন্ত্র নির্বাচনের মাধ্যমে অব্যাহত রাখবে। তবে তা বানচাল করার জন্য ওসমান হাদির ওপর এই হামলা করা হয়েছে।

শেখ হাসিনার নির্দেশেই এই হত্যা চেষ্টা করা হয়েছে। আগামীতে এমন ঘটনা আরও ঘটতে পারে, তাই সকলকে একত্রিত থাকতে এবং সজাগ থাকতে হবে।’হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান দুলু। তিনি বলেন, ‘দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সতন্ত্র প্রার্থী ওসমান হাদীসহ অন্যান্যদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন সহ বিএনপির নেতৃবৃন্দ।