Joy Jugantor | online newspaper

পার্টি ভালো না হলে সরকার ভালো হবেনা- মান্না

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৬, ১২ নভেম্বর ২০২৫

পার্টি ভালো না হলে সরকার ভালো হবেনা- মান্না

পার্টি ভালো না হলে সরকার ভালো হবেনা- মান্না

আমাদের ভোট নিয়ে যারা মন্ত্রী হয়েছিল তারা দেশের বাহিরে বাড়ি বানিয়েছে, সন্তানদের লেখাপড়া করিয়েছে। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে, একটি সুখি সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার, পার্টি ভালো না হলে সরকার ভালো হবেনা, আমি অন্য পার্টির সাথে ঐক্য করেছি, আমি বিএনপির সাথে কথা বলেছি, আমরা যৌথভাবে নির্বাচন করবো, আওয়ামীলীগ ভালো কাজ না করার কারণে আমি দল ছেড়েছিলাম, পরিবর্তিত বাংলাদেশে

জনগনের ভাগ্য বদলাতে তাদের কথা শুনতে হবে, এখন রাজনীতির সাথে জনগণের সম্পর্ক থাকবে"।বুধবার বিকেলে উপজেলার কিচক বন্দরে ইউনিয়ন নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্য'র আয়োজনে গণসংযোগ শেষে এ পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্য'র সভাপতি মাহমুদুর রহমান মান্না উপরোক্ত কথাগুলো বলেন।কিচক ইউনিয়ন নাগরিক ঐক্য'র সভাপতি খোকা'র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্যে রাখেন কেন্দ্রীয় নাগরিক ঐক্য'র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, উপজেলা নাগরিক ঐক্য আহবায়ক শহিদুল ইসলাম, নাগরিক ঐক্য নেতা এনামুল হক সরকার, হিরা, সাজু, আব্দুল আলীম, ওহাব, যুব নাগরিক ঐক্য নেতা অমিত হাসানসহ বিভিন্ন ইউনিয়নের নাগরিক ঐক্যর নেতৃবৃন্দ।