Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে  প্রবীণ বিএনপি কর্মীর পাশে উপজেলা যুবদল

পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০৮:০১, ১৪ সেপ্টেম্বর ২০২৫

পাঁচবিবিতে  প্রবীণ বিএনপি কর্মীর পাশে উপজেলা যুবদল

পাঁচবিবিতে  প্রবীণ বিএনপি কর্মীর পাশে উপজেলা যুবদল

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জীর পূর্ব উচনা গ্রামের মৃত দেছের শেখের ছেলে মোঃ জাহিদুল হোসেন (৬৮)। স্ত্রী সাজেদা বিবি (৬৩) মিলে বাড়ির সামনে পাঁপড় পিঁয়াজু ও শীতকালে ভাপা পিঠা বিক্রয় করে কোন রকমভাবে সংসার চলে। তার নিজের কোন জমি জমা নেই। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা ভালোবাসার শেষ নেই তার। কারন জিয়ার সাথে খাল কেটেছে এবং গম পেয়েছে।

সেই থেকেই জাহিদুল হয়ে যায় জিয়ার আদর্শের একজন সৈনিক। শত অভাব হওয়া সত্ত্বেও সে বিএনপির সব অনুষ্ঠানে অংশগ্রহন করে । জাহিদুলের এত অভাবের মধ্যেও নিজ খরচে কোকোর মৃত্যুর পর চল্লিশা ও জুলাই আন্দোলনে শহীদ হওয়া ছাত্রদের জন্য মিলাদ করেন।জিয়ার আদর্শের এ সৈনিক ও তার স্ত্রীর বয়স হলেও বয়স্ক ভাতার কার্ড মেম্বার চেয়ারম্যানের নিকট ঘুরেও মিলে নাই এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। আজীবন বিএনপি করে কি পেলাম পোস্টটি জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দর দৃষ্টিতে আসলে তৎক্ষণাৎ জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপজেলা যুবদলকে অসহায় বিএনপি কর্মী জাহিদুলের পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে নির্দেশ দেয়। 

জেলা ও উপজেলা নেতৃবৃন্দের নির্দেশে পেয়ে অসহায় বিএনপি কর্মী জাহিদুলের পরিবারের পাশে দাঁড়ায় উপজেলা যুবদল। শুক্রবার বিকালে জাহিদুলের বাড়িতে উপস্থিত হয় উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। এসময় বিএনপি কর্মী জাহিদুলের পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তার হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক মোঃ আনিছুর রহমান আনিছ, সাবেক জেলা যুবদল সদস্য মোঃ নয়ন প্রধান, মোঃ মাহমুদ হোসেন মামুন, উপজেলা যুবদল নেতা মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ রাজ হোসেন, মোঃ রহিদুল ইসলাম, সাবেক পৌর যুবদল নেতা আবু সাঈদ, মোঃ মেহেদী হাসান, কুসুম্বা ইউনিয়ন যুবদল নেতা মোঃ রাকিব হোসেন ও বাগজানা ইউনিয়ন যুবদল নেতা মোঃ সাদ্দাম হোসেন ও আরো অনেকে উপস্থিত ছিলেন।