Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে বিজয় র‌্যালি

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশিত: ০৭:৪৭, ৬ আগস্ট ২০২৫

দুপচাঁচিয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে বিজয় র‌্যালি

২০২৪সালের ৫আগস্ট সফল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা যুবদলের উদ্যোগে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫আগস্ট) বিকালে দলীয় কার্যালয় থেকে বিশাল র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।

র‌্যালি শেষে দলীয় কার্যালয় চত্বরে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা আবু রায়হান এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী,যুবদল নেতা সোহেল রানা, উপজেলা যুবদল নেতা জাহিদ হাসান রোস্তম, কাজী ইলিয়াছ কল্লোল,সবুজ শেখ, আব্দুস সালাম, আতিক হাসান, উপজেলা কৃষকদল নেতা মোখলেছার রহমান বাবু,মুকুল হোসেন।

 মাহবুর রহমান মাফু, আয়েত আলী, যুবদল নেতা রিপন প্রামানিক, গোলামরব্বানী, জেলা ছাত্রদলের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক রাঙ্গা, চামরুল ইউনিয়নছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ।এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।