Joy Jugantor | online newspaper

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর দিপংকর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৫২, ১২ নভেম্বর ২০২৫

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর দিপংকর

মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর দিপংকর

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিপংকর দাস দ্বীপ আর নেই। বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দ্বীপ।

 সিলেটের জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের অকাল মৃত্যুতে সিলেটের সামাজিক সংগঠনসহ সংস্কৃতি কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে হোস্টেলে হঠাৎই অসুস্থ অনুভব করেন দ্বীপ। প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করলে তার সহপাঠীরা মালয়েশিয়ার একটি স্থানীয় হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এ কনটেন্ট ক্রিয়েটর।দ্বীপ সিলেট নগরীর গোপালটিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

তিনি হবিগঞ্জ জেলার মাধবপুরের মন্ডলকাপন পটিজুড়ি গ্রামের দিব্যজিত দাসের বড় ছেলে। মা-বাবা ও এক ছোট ভাই রয়েছে তার পরিবারে। উচ্চশিক্ষার জন্য দেশ ছেড়ে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতেন।পারিবারিক সূত্র থেকে জানা যায়, ইতিমধ্যে দ্বীপের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখন মরদেহ দেশে নিয়ে আসার প্রস্তুতি চলছে।