Joy Jugantor | online newspaper

নওগাঁয় ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৬, ১৯ জানুয়ারি ২০২৬

নওগাঁয় ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু

নওগাঁয় ট্রাক চাপায় মা-মেয়ের মৃত্যু

নওগাঁর পত্নীতলায় ট্রাকের নিচে চাঁপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার(১৯ জানুয়ারী) রাত সাড়ে ৭টায় উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- উপজেলার আকবরপুর ইউনিয়নের উষ্টিপুর গ্রামের বাসীন্দা। মায়ের নাম খাদিজা (২৮) ও মেয়ে ফাতেমা(১৩)।সিসিটিভি ও স্থানীয় সূত্রে জানা যায়- জেলার সাপাহার উপজেলা থেকে কাঠ বোঝায় একটি ট্রাক নওগাঁর দিকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ট্রাকের পাশ দিয়ে যাচ্ছিল।

কিন্তু হঠাৎ করে মোটরসাইকেল টি ডান পাশে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা মা-মেয়ে ট্রাকের পেছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তারা নজিপুর বাজার থেকে বাড়ি ফিরছিলো বলে জানা যায়।এ ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রাকে হামলা চালিয়ে সামনের অংশের কাচ ভেঙে দেয়।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  আসাদুজ্জামান দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন- মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।