Joy Jugantor | online newspaper

ধুনট পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ধুনট পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বিতরণ

ধুনট পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন বিতরণ

বগুড়ার ধুনট পৌরসভায় দোকানপাট ও বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌর এলাকায় ডাস্টবিন বিতরণ করা হয়েছে।বুধবার বিকেল ৫টায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য কমপ্লেক্স, ডায়াগনস্টিক সেন্টার সহ ধুনট পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে এই  ডাস্টবিন বিতরণ করা হয়।ডাস্টবিন বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রসাশক খায়রুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী সাজিদি হক, কার্য সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান টুকু, সাবেক কাউন্সিলর আলি আজগর মান্নান, ঠিকাদার মোশারফ হোসেন।