Joy Jugantor | online newspaper

গোবিন্দগঞ্জে জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ১৯ জানুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে জনবাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দৈনিক জনবাণী পত্রিকার ৩৫তম বর্ষপূর্তি উদযাপন করাহয়েছে।সোমবার বিকেলে এ উপলক্ষে গোবিন্দগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক জনবাণী পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল হান্নান আকন্দ। প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুুকু’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:) বসির আহমেদ।

 নাকাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদুন্নবী সরকার নুনু, সরদার হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী সাজু, প্রেসক্লাবের সাবেক সভাপতি গোপাল মোহন্ত, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক সরকার, যুগ্ন সম্পাদক শামীম রেজা ডাফরুল, সাংগঠনিক সম্পাদক এবিএস লিটন, দপ্তর সম্পাদক বিএসসি আতিকুর রহমান আতিক,কোষাধ্যক্ষ হাবিবুর রহমান আকন্দ হাবিব, সাহিত্য সম্পাদক বিষ্ণু নন্দী, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন ছন্দ, সদস্য রবিউল হাসান বিপ্লব, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ¦ল হক প্রধান, টি এ ক্যাডেট একাডেমি স্কুলের পরিচালক আতিকুল ইসলাম আতিক, সাংবাদিক মশিউর রহমান বাবু, জোবাইদুর রহমান সাগর, রুপম আহম্মেদ ও আহাদ মাহমুদ প্রমূখ।আলোচনা শেষে কেক কর্তন করা হয়। পরে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি চিকিৎসাধীন মঞ্জুরুক হক সেলিমের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি মিজানুর রহমান।