কাহালুতে ভ্রাম্যমান আদালতে মাটি ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা
বগুড়ার কাহালুতে আবাদী জমিতে মাটি খননের দায়ে পলাশ নামের এক মাটি ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।আজ সোমবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের নশিরপাড়া গ্রামে এক অভিযান চালিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (৭) ক ধারায় ভ্রাম্যমান আদালতে ঐ মাটি ব্যবসায়ীর এ জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। এ সময় সদর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ইমরুল কায়েস সহ থানা এস আই জমসেদ উপস্থিত ছিলেন।
