বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে যুবদল ১৬নম্বর ওয়ার্ড শাখা এ টুর্নামেন্টের আয়োজন করে। ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ সাজু'র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি।
বিশেষ অতিথি ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ-সাধারন সম্পাদক আবু সাঈদ মন্ডল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মিলন, পশ্চিম বগুড়া অটো/টেম্পু সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু, সংগঠনিক সম্পাদক আতাউর রহমান নয়ন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, শহর যুবদলের সহ অর্থ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল গফুর ফকির, মোঃ শাহজালাল, মোহাম্মদ কাজল মন্ডল, সাগর খন্দকার, মোহাম্মদ আবুল কালাম, সোহেল, বিটুল মোল্লা, শহিদুল, সোহেল, মোহাম্মদ আজাদ, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ বিপ্লব প্রমুখ।
