Joy Jugantor | online newspaper

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে চার কোটি টাকার পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:০৯, ১২ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে চার কোটি টাকার পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে চার কোটি টাকার পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা, কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে এক সপ্তাহের অভিযানে প্রায় চার কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।

 তিনি জানান, ৫ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় তিন কোটি টাকার ভারতীয় শাড়ি ও বিভিন্ন পোশাক, এবং এক কোটি টাকার খাদ্যসামগ্রী জব্দ করা হয়।তিনি আরও জানান, অভিযানে কসমেটিকস, ওষুধ, মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ পণ্যও জব্দ করা হয়েছে। এ সময় পাচার কাজে ব্যবহৃত কয়েকটি যানবাহনও আটক করা হয়।লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।