ধুনটে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সন্মানণা অনুষ্ঠান
বগুড়া ধুনট উপজেলায় এইচ এসসি/আলিম/কারিগরি জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সন্মানণা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । ১২ নভেম্বর (বুধবার) দুপুর ১ টায় আসিফ সিরাজ রাব্বানী'র একটি সামাজিক প্রচেষ্টায় ধুনট সরকারি ডিগ্রি কলেজের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ধুনট ডিগ্রি কলেজের অধ্যাপক এ কে এম সোলাইমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া -৫ ও বগুড়া ৬ ( নির্বাচনী এলাকা) বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোনোনিত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী ( সানভি) ,জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস।আসিফ সিরাজ রব্বানী ( সানভি) বক্তব্যে বলেন,“তোমরা আজ শুধু নিজের নয়, গোটা ধুনটের মুখ উজ্জ্বল করেছো। জিপিএ-৫ পাওয়াটা শুধু একটি সনদ নয়, এটা পরিশ্রম, অধ্যবসায় আর স্বপ্নকে বাস্তব করার প্রতীক। এই অর্জন এই গৌরব শুধু তোমাদের না এটা এলাকার ও গৌরব।
এই সাফল্য যেন তোমাদের জীবনে বড় লক্ষ্যের প্রথম ধাপ হয়। ধুনটের কৃতি সন্তান হিসেবে তোমাদের পাশে থাকব সবসময়।” উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল, উপজেলার সকল কলেজের অধ্যাপক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ, এবং গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
